সরকারি চাকরি

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি | BBA Job Circular 2026

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি | BBA Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের রাজস্বখাতভুক্ত মোট ৫টি ক্যাটাগরিতে শূন্যপদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন。

সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, ফলাফল প্রকাশ, নোটিশ এবং নির্দেশনা পেতে Job Circular সেকশনে নিয়মিত চোখ রাখুন।

একনজরে সার্কুলার তথ্য

🏢

প্রতিষ্ঠান

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

💼

চাকরির ধরন

সরকারি (রাজস্বখাতভুক্ত)

👥

মোট পদ

৫টি ক্যাটাগরি

⏳

আবেদনের শেষ তারিখ

২২ অক্টোবর, ২০২৬

🪪

বয়সসীমা

১৮–৩২ বছর

🌐

আবেদন পদ্ধতি

অনলাইন (টেলিটক)

পদের বিস্তারিত বিবরণ

নিচে শূন্য পদগুলোর নাম, বেতন স্কেল এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা বিস্তারিতভাবে তুলে ধরা হলো:

১। এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)

  • পদ সংখ্যাঃ ০৩ (তিন)টি
  • বেতনঃ ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-০৯)
  • শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রী

২। স্টোর অফিসার

  • পদ সংখ্যাঃ ০১ (এক) টি
  • বেতনঃ ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
  • শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী; (খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ০৩ (তিন) বৎসরের চাকরির অভিজ্ঞতা; এবং (গ) কম্পিউটার চালনায় অভিজ্ঞতা।

৩। এস্টিমেটর/সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

  • পদ সংখ্যাঃ ০৩ (তিন)টি
  • বেতনঃ ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
  • শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হতে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ অন্যূন ০৪ (চার) বৎসর মেয়াদি ডিপ্লোমা।

৪। একাউন্ট এসিস্ট্যান্ট

  • পদ সংখ্যাঃ ০১ (এক) টি
  • বেতনঃ ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
  • শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বা বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং (খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ০২ (দুই) বৎসরের চাকরির অভিজ্ঞতা।

৫। ড্রাফটসম্যান

  • পদ সংখ্যাঃ ০১ (এক) টি
  • বেতনঃ ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
  • শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ০২ (দুই) বৎসরের ট্রেড কোর্স সার্টিফিকেট; এবং (গ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ০২ (দুই) বৎসরের চাকরির অভিজ্ঞতা।

আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের শর্তাবলি

BBA Job Circular 2026 এর অন্তর্ভুক্ত শূন্যপদসমূহে আবেদনের জন্য অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলি মানতে হবে:

  • সকল পদে ২০/০৯/২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
  • অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের সময়সীমা ২০/০৯/২০২৬ সকাল ০৯:০০ ঘটিকা থেকে ২২/১০/২০২৬ বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত।
  • আবেদনপত্র Submit করার পর ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

কীভাবে আবেদন করবেন? (Step by Step Guide)

অনলাইনের মাধ্যমে খুব সহজেই নিচের ধাপগুলো অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন:

ওয়েবসাইটে প্রবেশ

প্রথমে টেলিটকের ডেডিকেটেড ওয়েবসাইট bba.teletalk.com.bd লিংকে প্রবেশ করুন।

আবেদন ফর্ম পূরণ

নির্দেশনা অনুযায়ী Application Form-এ আপনার ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতার সঠিক তথ্য প্রদান করুন।

ছবি ও স্বাক্ষর আপলোড

নির্ধারিত স্থানে প্রার্থীর আবেদন দাখিলের ০১ (এক) মাস আগে তোলা রঙ্গিন ছবি (৩০০x৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০KB) এবং স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০KB) আপলোড করুন।

আবেদন ফি প্রদান

আবেদন সাবমিট করার পর একটি Applicant's Copy ও User ID পাবেন। এটি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করুন।

SMS এর মাধ্যমে ফি প্রদানের নিয়ম

১, ২ ও ৩ ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি বাবদ ২০০/- টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- টাকাসহ সর্বমোট ২২৩/- টাকা এবং ৪ ও ৫ ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি বাবদ ১০০/- টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকাসহ সর্বমোট ১১২/- টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে (সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির প্রার্থীর আবেদন ফি বাবদ মোট ৫৬/- টাকা)। নিচে ফি প্রদানের SMS ফরম্যাট দেওয়া হলো:

// প্রথম SMS:
BBA <space> User ID লিখে Send করুন 16222 নম্বরে।
Example: BBA ABCDEF

// দ্বিতীয় SMS (PIN পাওয়ার পর):
BBA <space> YES <space> PIN লিখে Send করুন 16222 নম্বরে।
Example: BBA Yes 12345678
এখনই অনলাইনে আবেদন করুন
⏳ আবেদনের শেষ সময়: ২২ অক্টোবর ২০২৬
অনলাইনে আবেদন করুন