বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি | BARI Job Circular 2026
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনস্থ স্থায়ী রাজস্বখাতভুক্ত এবং অস্থায়ীভাবে রাজস্বখাতে সৃজনকৃত মোট ৩৪টি ক্যাটাগরিতে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, ফলাফল প্রকাশ, নোটিশ এবং নির্দেশনা পেতে Job Circular সেকশনে নিয়মিত চোখ রাখুন।
একনজরে সার্কুলার তথ্য
প্রতিষ্ঠান
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
চাকরির ধরন
সরকারি (রাজস্বখাতভুক্ত)
মোট পদ
৩৪টি ক্যাটাগরি
আবেদনের শেষ তারিখ
১১ অক্টোবর, ২০২৬
বয়সসীমা
১৮–৩২ বছর
আবেদন পদ্ধতি
অনলাইন (টেলিটক)
পদের বিস্তারিত বিবরণ
নিচে শূন্য পদগুলোর নাম, বেতন স্কেল এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা বিস্তারিতভাবে তুলে ধরা হলো (উল্লেখযোগ্য পদসমূহ):
১। বৈজ্ঞানিক সহকারী
- পদ সংখ্যাঃ ৭৮ (আটাত্তর) টি (৭৫টি স্থায়ী ও ৩টি অস্থায়ী)
- বেতনঃ ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
- শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে কৃষি বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ (চার) বৎসর মেয়াদি ডিপ্লোমা।
২। কম্পিউটার অপারেটর
- পদ সংখ্যাঃ ৪ (চার) টি
- বেতনঃ ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
- শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ Standard Aptitude Test এ উত্তীর্ণ হইতে হবে।
৩। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদ সংখ্যাঃ ২২ (বাইশ) টি
- বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং টাইপিং গতি বাংলা-২৫ এবং ইংরেজি-৩০ শব্দ হতে হবে।
৪। গাড়িচালক
- পদ সংখ্যাঃ ২৫ (পঁচিশ) টি
- বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকিতে হইবে; এবং সংশ্লিষ্ট কাজে অন্যূন ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।
৫। অফিস সহকারী-কাম-হিসাব রক্ষক
- পদ সংখ্যাঃ ৮ (আট) টি
- বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং টাইপিং গতি বাংলা-২৫ ও ইংরেজি-৩০ শব্দ হতে হবে।
৬। ল্যাবরেটরী এটেনডেন্ট
- পদ সংখ্যাঃ ২৬ (ছাব্বিশ) টি
- বেতনঃ ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
- শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ২ (দুই) বৎসরের অভিজ্ঞতা।
৭। অফিস সহায়ক
- পদ সংখ্যাঃ ৪৬ (ছিচল্লিশ) টি (৪৫টি স্থায়ী ও ১টি অস্থায়ী)
- বেতনঃ ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
- শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ১ (এক) বৎসরের অভিজ্ঞতা।
৮। নিরাপত্তা প্রহরী
- পদ সংখ্যাঃ ২৮ (আটাশ) টি
- বেতনঃ ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
- শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ১ (এক) বৎসরের অভিজ্ঞতা।
(বিজ্ঞপ্তি অনুযায়ী পদটি ৩৪টি ক্যাটাগরির অন্তর্ভুক্ত; সম্পূর্ণ পদ-তালিকা ও পদভিত্তিক সংখ্যা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে নেওয়ার অনুরোধ রইল।)
আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের শর্তাবলি
BARI Job Circular 2026 এর অন্তর্ভুক্ত শূন্যপদসমূহে আবেদনের জন্য অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলি মানতে হবে:
- প্রার্থীদের বয়স ০১-০৯-২০২৬ খ্রি. তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমাদান ২১-০৯-২০২৬ খ্রি. সকাল ১০:০০ ঘটিকা থেকে ১১-১০-২০২৬ খ্রি. বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত চলবে।
- যারা পূর্বে ১১-০৩-২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই।
কীভাবে আবেদন করবেন? (Step by Step Guide)
অনলাইনের মাধ্যমে খুব সহজেই নিচের ধাপগুলো অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন:
ওয়েবসাইটে প্রবেশ
প্রথমে টেলিটকের ডেডিকেটেড ওয়েবসাইট bari.teletalk.com.bd লিংকে প্রবেশ করুন।
আবেদন ফর্ম পূরণ
নির্দেশনা অনুযায়ী Application Form-এ আপনার ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতার সঠিক তথ্য প্রদান করুন।
ছবি ও স্বাক্ষর আপলোড
নির্ধারিত স্থানে সদ্য তোলা রঙ্গিন ছবি (৩০০x৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০KB) এবং স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০KB) আপলোড করুন।
আবেদন ফি প্রদান
আবেদন সাবমিট করার পর একটি Applicant's Copy ও User ID পাবেন। এটি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করুন।
SMS এর মাধ্যমে ফি প্রদানের নিয়ম
টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে ফি জমা দিতে হবে। পদের গ্রেড অনুযায়ী ফি এর পরিমাণ ভিন্ন:
- ১-৪ নং পদের জন্য সর্বমোট ২২৩/- টাকা
- ৫ নং পদের জন্য সর্বমোট ১৬৮/- টাকা
- ৬-২১ নং পদের জন্য সর্বমোট ১১২/- টাকা
- ২২-৩৪ নং পদের জন্য সর্বমোট ৫৬/- টাকা
BARI <space> User ID লিখে Send করুন 16222 নম্বরে।
Example: BARI ABCDEF
// দ্বিতীয় SMS (PIN পাওয়ার পর):
BARI <space> YES <space> PIN লিখে Send করুন 16222 নম্বরে।
Example: BARI YES 12345678