ব্যাংক জব
সোনালী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি | Sonali Bank Officer (Cash) 2026
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, ব্যাংকার্স সিলেকশন কমিটির (BSC) তত্ত্বাবধানে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি তাদের শূন্য পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী অফিসার (ক্যাশ) পদে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
একনজরে সার্কুলার তথ্য
প্রতিষ্ঠান
সোনালী ব্যাংক পিএলসি
চাকরির ধরন
সরকারি ব্যাংক (১০ম গ্রেড)
মোট শূন্যপদ
২৭৪টি পদ
আবেদনের শেষ তারিখ
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বয়সসীমা
সর্বোচ্চ ৩০ বছর
আবেদন পদ্ধতি
অনলাইন (BSC Portal)
নোট: এই সার্কুলারটির আবেদনের সময়সীমা পার হয়ে গেছে। এটি শুধুমাত্র তথ্য সংরক্ষণের (Archive) জন্য ওয়েবসাইটে রাখা হয়েছে।
পদের বিস্তারিত বিবরণ ও যোগ্যতা
পদের নাম: অফিসার (ক্যাশ)
- পদ সংখ্যাঃ ২৭৪টি
- বেতন স্কেলঃ ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেড)।
- শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক (Graduation) বা সমমানের ডিগ্রি। মাধ্যমিক ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
কীভাবে আবেদন করবেন?
ক্যারিয়ার পোর্টালে প্রবেশ
বাংলাদেশ ব্যাংকের রিক্রুটমেন্ট সাইট erecruitment.bb.org.bd-এ প্রবেশ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফি প্রদান
রকেট (Rocket) অ্যাপের মাধ্যমে ২০০/- টাকা আবেদন ফি প্রদান করে প্রাপ্ত ট্রানজ্যাকশন আইডি (Txn ID) দিয়ে আবেদন সাবমিট করতে হবে।